• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

খাগড়াছড়ির ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও শিক্ষা উপকরণ প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2015   Wednesday

খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি ও সদর উপজেলার ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিপুল পরিমাণ ক্রীড়া ও শিক্ষা উপকরণ প্রদান করেছে বেসরকারী প্রতিষ্ঠান ‘জাবারাং কল্যাণ সমিতি’।

 

বুধবার সকালে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।


এর আগে জাবারাং’র সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক পপি ত্রিপুরা, ডালিম কুমার ত্রিপুরা এবং অনুরুপা চাকমা।


উল্লেখ্য, দাতা সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সাহায্যপুষ্ট ‘মানসম্মত শিক্ষার জন্য তৃণমূল উদ্যোগ’ নামের একটি প্রকল্পের আওতায় পানছড়ি’র ২০টি, দীঘিনালার ২৫টি এবং সদর উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ