• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পৌর নির্বাচন
প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাড়াঁনোর ঘোষনা দিলেন মেয়র প্রার্থী হাবিবুর রহমান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2015   Tuesday

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা প্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান। একই সাথে তিনি এ নির্বাচন থেকে সরে দাড়িঁয়ে আওয়ামীলীগ প্রার্থী আকবর হোসেন চৌধুরীকে সমর্থনের ঘোষনা দেন।

 

মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সন্মেলনের মাধ্যমে রাঙামাটি পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী হাবিবুর রহমান এ ঘোষনা দেন।

 

সংবাদ সন্মেলনে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান, চিংকিউ রোয়াজা,আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরীর প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে হাবিবুর রহমান হাবিব বলেন, দলের প্রতি আনুগত্য প্রকাশ এবং আঞ্চলিক দলের সাম্প্রদায়িক রাজনীতি যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ উগ্র ও সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে যুগপৎ লড়াই এবং নৌকা প্রতীককে বিজয়ী করতে তার নির্বাচন থেকে সরে দাড়াঁনোর কারণ।

 

তিনি আরও বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হলেও কখনও নিজেকে বিদ্রোহী প্রার্থী ভাবতেন না। সবসময় বিকল্প বিকল্প প্রার্থী হিসেবে মনে করতেন।


কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি দাবি করে তিনি বলেন, দলের কোনো বিভাজনে যাতে এই এলাকায় সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে লড়াই তা যেন গতি হারিয়ে না ফেলে তার জন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এসময় তাঁর পক্ষে কাজ করার জন্য যাদের বহিষ্কার করা হয়েছে তা প্রত্যাহারেরও অনুরোধ জানান তিনি।


এসময় দীপংকর তালুকদার নির্বাচন বিষয়ে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তা প্রত্যাহারের ঘোষণা দেন এবং হাবিবুর রহমানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন।


আওয়ামীলীগের মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরী হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, পার্বত্যাঞ্চলে অসাম্প্রদায়িক শক্তি নেতৃত্ব দেওয়ার জন্য হাবিব ভাইয়ের এই ত্যাগ সকলেই সম্মান ও চিরদিন মনে রাখবেন ।

 

পরে হাবিবুর রহমান আওয়ামীলীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরীর পক্ষে নৌকা প্রতীকে গণসংযোগে যোগদান করেন। 

 

উল্লেখ্য,গেল রোববার তবলছড়িস্থ নিজ বাস ভবনে অায়োজিত সংবাদ সন্মলেন তার নির্বাচনী প্রচারণা অফিস ভাংচুর ও প্রচার-প্রচারনায় আওয়ামীলীগের লোকজন বাধা দিয়েছে বলে অভিযোগ করেন।  এসময়  তিনি নির্বাচন সুষ্ঠভাবে না হওয়ার আশংকা প্রকাশ করে পার্বত্য পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটি পৌর নির্বাচনে সেনাসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবী করেন।  

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ