• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামার আজিজনগরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2015   Saturday

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বান্দরবানের  লামা উপজেলার আজিজ নগরে উপজেলার হিউম্যান রাইট্স কনভেনশন সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

 

সম্প্রতি লামা উপজেলার আজিজ নগরে হিউম্যান রাইট্স কনভেনশন সোসাইটির কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ৪নং আজিজ নগর ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ আজিজনগর ইউনিয়ন শাখার সভাপতি রফিক আহমদ চৌধুরী।

 

হিউম্যান রাইট্স কনভেনশন সোসাইটির লামা উপজেলা শাখার সভাপতি মৃদুশে মার্মার সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন, সোসাইটি হিউম্যান রাইট্স কনভেনশনের  চট্টগ্রাম আঞ্চলিক পরিদর্শক বেলাল হোসেন রানা।

 

বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ আজিজনগর ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক আবু আহামদ। স্বাগত বক্তব্য রাখেন বান্দরবান জেলা হিউম্যান রাইট্স কনভেনশন সোসাইটি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

 

এসময় উপস্থিত ছিলেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ  মো: ইউনুছ, ওয়াং থিং মারমা, অংমং কারবারী  হিউম্যান রাইট্স কনভেনশন সোসাইটি লামা উপজেলার নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান পরিচালনা  করেন হিউম্যান রাইট্স কনভেনশন সোসাইটি লামা উপজেলা শাখার  সাধারণ সম্পাদক কামরুল হক মহসিন।  অনুষ্ঠানে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে  কেক কাটেন অতিথিরা। 

 

প্রধান অতিথির বক্তব্যে রফিক আহমদ বলেন, অসহায়, নির্যাতিত ও অধিকার বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার রক্ষা করায় মানবাধিকারের নৈতিক দায়িত্ব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যাতে অধিকার বঞ্চিত না হয় সেই দিকে খেয়াল রেখে কাজ করতে হবে।

 

তিনি বলেন, সংখ্যালঘু ও পাহাড়ী সম্প্রদায় বেশীর ভাগ অধিকার থেকে বঞ্চিত হয়।  তারা ন্যায় কথা ও বিচার পায় না। সুতরাং তাদের প্রতি সর্বদা সুদৃষ্টি রাখতে হবে।

 

প্রধান বক্তা বেলাল হোসেন রানা বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর  মানবাধিকার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ