• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবান সদর থানার কমিউনিটি পুলিশিং-এর মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2015   Wednesday

বান্দরবান সদর থানা কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে বুধবার রাজবিলা পুলিশ ফাঁড়ি প্রাঙ্গনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্য সিং শৈ-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামান রাষ্ট্রদূত ড. ভোন ওইতহি।

 

বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি-সিএইচটিডিপি`র উপ-পরিচালক প্রসেনিজত চাকমা, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শম্পা রানী সাহা,ইউএনডিপি-সিএইচটিডিপি`র  কর্মকর্তা খুশীরায় ত্রিপুরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ্।

 

এ সময় সদর কমিউনিটি পুলিশিং এর  সিপিও এসআই কৃষ্ণ কুমার দাসসহ স্থানীয় কমিউনিটি পুলিশিং এর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে  জার্মান রাষ্ট্রদূত বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজের ছোট খাটো সমস্যা সমাধান ও নীরব নারী নির্যাতন, ইভটিজিং, মাদকদ্রব্য, বাল্যবিবাহ ইত্যাদি বিষয় রোধকল্পে কমিউনিটি পুলিশিং এর গুরুত্বপুর্ন ভুমিকা রয়েছে।

 

কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন কর্মকান্ডে এলাকার জনসাধারন অনেক সচেতন হবে। যার ফলে ধীরে ধীরে সমাজ থেকে ছোট খাটো সমস্যাসহ নীরব নারী নির্যাতন, ইভটিজিং, মাদকদ্রব্য, বাল্যবিবাহ ইত্যাদি কমে আসবে।

 

অনুষ্ঠানে সদর থানার অফিসার-ইন-চার্জ কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে এলাকায় জনসচেনতা সৃষ্টি, তালিকাভূক্ত আসামী চিহ্নিতকরণ এবং সমাজের দুশ্চরিত্রবান লোকদের সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য অনুরোধ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ