• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবানে পৌরকর মেলার লটারী ও পুরষ্কার বিতরনী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2015   Sunday

বান্দরবানে পৌরকর মেলার লটারী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার বান্দরবান পৌরসভার আয়োজনে পৌর ভবনের সামনে অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান পৌর মেয়র মোঃ জাবেদ রেজার সভাপতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, সকল পৌর কাউন্সিলর,বিভিন্ন ঠিকাদার, পৌরকর দাতাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্টানে প্রধান অতিথি সকল পৌর বাসীদের সময়মত পৌর কর প্রদানের মাধ্যমে পৌরসভাকে সহযোগীতা করার আহবান জানান।  পরে প্রধান অতিথি পৌরকর দাতাদের লটারীর মাধ্যমে প্রথম বিজয়ীকে মোটর সাইকেল, দ্বিতীয় বিজয়ীকে ফ্রিজ এবং অন্যান্য ত্রিশ জন বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরষ্কার প্রদান করেন।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সঠিক সময়ে পৌর কর পরিশোধ করে পৌরবাসীকে  উন্নয়নে সহযোগীতার আহবান জানিয়ে বলেন, পৌর সভার সাথে সাথে পৌর এলাকার উন্নয়নে পৌরবাসীরও দায়িত্ব রয়েছে। তিনি সে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

তিনি আরও বলেন,বান্দরবান ইতোমধ্যই একটি পর্যটন এলাকা হিসাবে দেশ বিদেশে পরিচিতি লাভ করেছেন। প্রতিদিন বান্দরবানে শতশত দেশী-বিদেশী পর্যটকেরা আগমন ঘটে। একারণে পৌর এলাকাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ