• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় ৫দফা দাবিতে ঔষধ কোম্পানী প্রতিনিধিদের মানববন্ধন

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2015   Tuesday

লামা-আলীকদম ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কর্তৃক চাকুরী নিশ্চয়তা ও নীতিমালা প্রণয়নের ৫দফা দাবিতে মঙ্গলবার লামায় মানববন্ধন করা হয়েছে।

লামা উপজেলা পরিষদের সামনে লামা ও আলীকদম উপজেলার সকল ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ নেন। এসময় মানববন্ধন চলাকালে বক্তব্যে  দেন  লামা-আলীকদম ফারিয়া’র সভাপতি বিশ্বজিৎ বড়ু–য়ার, প্রধান বক্তা ও উপদেষ্টা রতন দত্ত, অপসোনিন প্রতিনিধি মোঃ হাসেম, জেনারেল ফার্মাসিউটিক্যারস্ প্রতিনিধি আবুল কাসেম, নাভানা প্রতিনিধি শাহজাহান মনির, ইনসেপ্টা প্রতিনিধি আলিম উদ্দিন সহ প্রমূখ। সভা সঞ্চালনা করেন, বাবু সজীব দাশ প্রতিনিধি পপুলার ফার্মা।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারী পে-স্কেলে ৭ম গ্রেড সম-পরিমাণ তাদের বেতন নির্ধারণ করতে হবে। মূল্য স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ, ডিএ ও অন্যান্য ভাতা প্রদান করতে হবে। চাকুরীর নিশ্চয়তা প্রদান ও একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। ফারিয়া’কে আলাদাভাবে সরকার কর্তৃক স্বীকৃতি দিতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের অভিযোগ ও অধিকারের কথা সরকারের কাছে বলতে পারি। সাপ্তাহিক ছুটি সহ সরকারী সকল ছুটি প্রদান করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ