• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লামায় ব্যাটারী চালিত রিক্সা বন্ধের দাবিতে অনশন ধর্মঘট ও স্মারকলিপি প্রদান

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2015   Tuesday

মঙ্গলবার লামায় ব্যাটারী চালিত সকল ইজি বাইক, অটোরিক্সা ও টমটম বন্ধের দাবীতে অনশন ধর্মঘট ও বিদ্যুৎ অফিস ঘেরাও এবং জেলা প্রশাসন স্মারকলিপি দিয়েছে লামা রিক্সা চালক সমবায় সমিতি। 

মঙ্গলবার সকাল থেকে রিক্সা চলাচল বন্ধ রেখে বেলা ১২ টায় লামা উপজেলা পরিষদের সামনে অনশন ধর্মঘট করেন রিক্সা (বাংলা রিক্সা) চালকরা। পরে লামা রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাবের নেতৃতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

লামা রিক্সা চালক সমবায় সমিতির সভাপতি মোঃ ছালাহ উদ্দিন বলেন ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন ওহাব বলেন, ব্যাটারী চালিত রিক্সা ও টমটমের কারণে লামা শহরের প্রায় ৪শতাধিক পায়ে চালিত রিক্সা চালক না খেয়ে মরতে বসেছে। সারাদিন রিক্সা চালিয়ে মালিকের ভাড়া উঠানো যায় না। সংসার চলানো যাচ্ছে না। তাছাড়া বিদ্যুৎ অপচয় ও ঘাটতির অন্যতম কারণ এই ব্যাটারী চালিত রিক্সা ও টমটম। তারা প্রশাসনের কাছে ব্যাটারী চালিত ইজি বাইক ও বিদ্যুৎ দিয়ে চার্জের দোকান বন্ধেরও দাবী জানান।

লামা উপজেলা নিবার্হী কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, দ্রুত বিষয়টি নিয়ে বান্দরবানের জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধান করা হবে। এ ব্যাপাওে সকলকে শান্তিপূর্ণ অবস্থানে থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ