• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে পক্ষকালব্যাপী জিমন্যাষ্টিক’স প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2015   Sunday

রাঙামাটিতে পক্ষকাল ব্যাপী ক্রীড়া প্রতিভা অন্মেষন কর্মসূচী (অনুর্ধ-১২বছর বালক- বালিকা) জিমন্যাষ্টিক’স প্রশিক্ষণ ক্যাম্প রোববার সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকার পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় কুমার সমিত রায় জিমনেসিয়ামে পক্ষকালব্যাপী ক্রীড়া প্রতিভা অন্মেষন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সামসুল অরেফিন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,  ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাজমুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, মোঃ শফিকুল ইসলাম মুন্না, প্রীতম রায় প্রমূখ। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা। পরে পক্ষকালব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের মাঝে অতিথিরা সনদপত্র বিতরণ করেন।

উল্লেখ্য, জেলার সদর উপজেলার মোট ১৬জন বালক-বালিকাদের ৬সেপ্টেম্বর থেকে ২০সেপ্টেম্বর পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান প্রশিক্ষক ইকবাল হোসেন ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার খেলা পরিচারনাকারী সোহেল আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সামসুল অরেফিন বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহ ও সুস্থ মন গড়া সম্ভব। যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার আরেকটা উপায় হচ্ছে খেলাধুলা। তিনি আরও বলেন, এ জেলা থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছে এটি এ জেলার জন্য একটি গর্বের বিষয়। খেলাধুলায় এ জেলার সুনামও রয়েছে বেশ। কিন্তু কালের ক্রমে এ সুনাম ও ঐতিহ্য দিন দিন হারিয়ে যেতে বসেছে। আমাদেরকে এ সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি বিভিন্ন খেলাধুলার মাধ্যমে ভালো মানের খেলোয়াড় তৈরিতে বিশিষ্ট ও এ জেলার খেলোয়াড়দের এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ