• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2015   Sunday

রোববার রাঙামাটিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল(টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটির( সনাক) উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সেবার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, সদর এ এস এম মুনির উদ্দিন,সনাক-এর সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার টিআইবির এরিয়া ম্যানেজার মোহাম্মদ মাসুদুল আলমসহ সদস্যরা। সভায়  টিআইবি’র  এরিয়া ম্যানেজার ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিখন পরিবেশ, শিক্ষা সেবার মান উন্নয়ন ও বর্তমান সমস্যাসমূহ শিক্ষা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন এবং প্রতিকার কামনা করেন। সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন “ সনাক রাঙ্গামাটি ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সেবার মান উন্নয়নের জন্য কাজ করছে। পূর্বে যেখানে ছাত্র-ছাত্রীর সংখ্যা খুব কম ছিল বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১শ এর অধিক সংখ্যায় উন্নিত হয়েছে এবং সনাক শিক্ষা কর্তৃপক্ষের সাথে এডভোকেসির ফলে চার জন শিক্ষক নিয়োগ দিয়েছে। তাছাড়া সনাক কর্তৃক বিদ্যালয়ে অভিভাবক ও মা সমাবেশ করার ফলে অভিভাবকদেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ছাত্র ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে ও ছাত্র ছাত্রীরা পড়ালেখায় ভাল ফলাফল করছে”।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোঃ সালেহ এসএমসি  শক্তি শালী করার জন্য শিক্ষা কর্তৃপক্ষের পাশাপাশি সনাক কে মবিলাইজেশন কার্যক্রমে সহযোগীতার আহবান জানিয়ে বলেন, অল্প সময়ের মধ্যে প্রতিটি বিদ্যালয়ে মনিটরিং বোর্ড স্থাপন করা হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী প্রতিটি সরকারী প্রতিষ্টানে একজন দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা থাকার বিষয়টি উল্লেখ করলে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন এখ পর্যন্ত দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকর্ত নিয়োগ দেয়া হয়নি।

সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মুনির উদ্দিন বলেন, এসএমসি কমিটিকে সক্রিয় করার জন্য তিনি প্রধান শিক্ষককে অনুরোধ জানাবেন।  তিনি ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  বিদ্যালয়ের অভ্যন্তরে বৈদ্যুতিক তার সংযোগ মেরামত, জেলা পরিষদ কর্র্তৃক স্থাপিত গভীর নলকুপটি বিদ্যালয় থেকে দূরে হওয়ায় ছাত্র ছাত্রীদের পানি সরবারহ অনেক কষ্টসাধ্য, সীমানা প্রাচীর এবং একজন শিক্ষক নিয়োগ বিষয়গুলো স্টেকহোল্ডার মিটিং এবং মা সমাবেশে বিষয়ে যে সকল সমস্যা রয়েছে সমাধানের আশ্বাস  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ