• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

পানছড়ি ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2015   Friday

খাগড়াছড়ির পানছড়ি ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ফাইদি যত ত্রিপুরা রক, লেখাপড়া সুরংনি ; য়াক-বাকসা রমলাইয়ই জাতিনি বা-গই সামুং তাংলাইনি ” (এসো সব ত্রিপুরা রা লেখা-পড়া শিখি হাতে-হাত,কাঁধে-কাঁধ  মিলিয়ে জাতির জন্য কাজ করি ) এই শ্লোগানকে সামনে রেখে কলেজ মাঠে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ পানছড়ি শাখার সভাপতি অভি রজ্ঞন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,  বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রিয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন পানছড়ি থানা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব।

অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রিয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদ কেন্দ্রিয় সভাপতি উবিক মোহন ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদ বাংলাদেশ পানছড়ি শাখার সভাপতি  বরেন ত্রিপুরা,শিক্ষক মংসাথোই চৌধুরী, মেরিন ত্রিপুরা, সাধন ত্রিপুরা, অমর সিংহ ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২০ সেট  বই বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রধান অতিথি  বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সেবক। আমি শাসক নয়, সেবা করতে এসেছি’। আপনাদের সেবা করার জন্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আমাকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।  তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদ সকল জনগোষ্ঠীর উন্নয়ন স্বার্থে কাজ করে যাবে। প্রতিটি অনগ্রসর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে  সমতাভিত্তিক উন্নয়ন করা হবে। তিনি পানছড়ি উপজেলা ত্রিপুরা ছাত্র সংসদ ভবনসহ ত্রিপুরা ছাত্রাবাস নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত মহামানব ,কবি, সাহিত্যিক জন্ম গ্রহণ করেেছন সবাই শিক্ষিত। তিনি আরও ত্রিপুরা জনগোষ্ঠীর রত্মমনি নব বিক্রম কিশোর ত্রিপুরা, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, যতীন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর অনেকেই দেশ ও দশের সেবা নিয়োজিত রয়েছে। ত্রিপুরা জনগোষ্ঠীর অবিভাকদের তাদের সন্তানদের লেখা-পড়া  শেখানোর আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা পানছড়ি এলাকায় ত্রিপুরা ছাত্রাবাস নির্মান, ত্রিপুরা জনগোষ্টীর উন্নয়নের জন্য  তাদের  বসতি অঞ্চলে ও প্রাথমিক বিদ্যালয়ে ত্রিপুরা শিক্ষক নিয়োগ, ত্রিপুরা সংসদ নির্মানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ