• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Aug 2015   Wednesday

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার রাঙামাটি জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।

 রাঙামাটি জেলা সরকারী গনগ্রন্থাগার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা সরকারী গনগ্রন্থাগারের সহকারী লাইব্রেরীয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের প্রাক্তন প্রকৌশলী নীহার বিন্দু চাকমা, সরকারী শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক রুপনা চাকমা ও বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী কিরণ বিকাশ চাকমা প্রমূখ। স্বাগত বক্তব্য দেন গন্থাগার সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন রানা সোহেল। অনুষ্ঠান  শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশ স্বাধীন হওয়ার পরও স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় রয়েছে দেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে। তারা প্রতি নিয়তই দেশের বিভিন্ন জায়গায় অপহরণ, গাড়ীতে পেট্রোল বোমা, গুম হত্যাসহ নানা অপকর্ম করে যাচ্ছে। তাদের প্রতি সবাইকে  সবসময় সজাগ থাকতে হবে।

 তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন  প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের ভূমিকাই বেশী। শিক্ষার্থীদের সঠিক ইতিহাসযুক্ত বই-পুস্তক ও মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাসের কথা শুনতে হবে। তিনি গন্থাগারে সঠিক ইতিহাসের বই-পুস্তক সংরক্ষণ ও পাঠকদের পড়তে উৎসাহী করারও পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, বঙ্গবন্ধু এদেশকে যেভাবে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিল তোমরাই পারবে সে স্বপ্ন পূরণ করতে। নিজেদের প্রতিভাকে বিকশিত করে দেশকে সমৃদ্ধশালী করতে তোমরাই পারবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ