• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা
চাষীদের চাষে উদ্বুদ্ধ করতে পারলে এ অঞ্চলে তুলা উৎপাদন বৃদ্ধি পাবে- বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2015   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, পাহাড়ের কৃষিজীবিদের জুমচাষের পাশাপাশি তুলা চাষে উদ্বুদ্ধ করতে পারলে এ অঞ্চলে তুলা উৎপাদন আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, বৃহৎ আকারে প্রকল্প গ্রহণ করে এ জেলায় কৃষিপণ্যের উৎপাদনের পাশাপাশি চাষীদের তুলা চাষেও উৎসাহিত করতে হবে। তুলা চাষে চাষীদের মন্ত্রণালয় থেকে ঋণও প্রদান করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

বৃহস্পতিবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরিষদেও নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান একথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেক আহমেদের পরিচালনায় সভায় পরিষদের   সদস্য ও পরিষদের কর্মকর্তাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  সভায় পরিষদের হস্তান্তরিত বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের কার্যক্রম, সমস্যা ও মতামত তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান আরও বলেন স্থানীয় পর্যটন সেক্টরকে আগত পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য জেলা পরিষদ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে। তিনি বলেন, হস্তান্তরিত বিভাগের জায়গাগুলো দখলমুক্ত করতে পর্যায়ক্রমে সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। তিনি জনস্বাস্থ্য প্রকৌশলীকে প্রতিটি উপজেলায় নষ্ট রিং ও টিউবওয়েলের তালিকা প্রেরণের নির্দেশ দেন এবং আগামী অর্থ বছরেই এগুলো মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

তিনি স্বাস্থ্য বিভাগের উদ্দেশ্যে বলেন, রাঙামাটির জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে প্রয়োজনে মাষ্টার রোলে জনবল নিয়োগ করার বিষয়ে ব্যবস্থা গ্রহণের উপর জোর দেন। এছাড়া হস্তান্তরিত বিভাগীয় কার্যালয়ের সাইনবোর্ডে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নাম উল্লেখ করে সাইনবোর্ড টাঙ্গানোর জন্য বিভাগীয় কর্মকর্তাদের নিদের্শ দেন। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ