• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে সপ্তাহব্যাপী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2015   Friday

রাঙামাটিতে সপ্তাহব্যাপী সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমী মিলানয়নে সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন পরিষদ সদস্য ও আহ্বায়ক জেবুন্নেসা রহিম, বিশিষ্ট সংগীতজ্ঞ রনজিত দেওয়ান, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সুনীল কান্তি দে ও ঢাকা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক ওস্তাদ করিম সাহাব উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা। অনুষ্টান শেষে প্রশিক্ষণ গ্রহণকারী শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

জেলার বিভিন্ন উপজেলার ৪৫জন সংগীত শিল্পীকে এ প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা শিল্পকলা একাডেমীর সংগীত শিক্ষক ওস্তাদ করিম সাহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,  একটি জাতির পরিচয় হচ্ছে তার ভাষা ও সংস্কৃতি। একটি জাতি যত বেশী তার সংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ তথা দেশে উপস্থাপন করতে পারবে সে জাতি তত বেশী বিশ্বে পরিচিতি লাভ করতে পারে।

তিনি বলেন, হিংসা প্রতিহিংসা ত্যাগ করে ধৈর্য্যর সাথে প্রশিক্ষণে অর্জিত দক্ষতাগুলো চর্চা করে সমাজে পরিবেশন করতে হবে। তিনি  আরও বলেন, প্রত্যেক মানুষের কিছু না কিছু ভালো গুন থাকে এ গুন গুলোকে পারিপাশ্বিকভাবে দেশ ও দশের কাছে তুলে ধরতে হবে। আগামী অর্থবছরে জেলা পরিষদ থেকেজেলা শিল্পকলার জন্য সাউন্ড সিস্টেম ও জেনারেটর প্রদানের প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ