• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    
 
ads

পাহাড়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে যাচ্ছে ব্লাস্ট

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2015   Sunday

ন্যায়বিচার প্রাপ্তিতে পার্বত্যাঞ্চলে অসহায়, দরিদ্র ও নির্যাতিত জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনী সহায়তা দিয়ে যাচ্ছে বেসরকারি আইন সহায়তাকারী সংস্থা ‘বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। 

এছাড়া আদালতে মামলার জট কমাতে এবং মামলা-মোকদ্দমার হয়রানি এড়াতে সমাজে সালিশের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও আপস-মীমাংসা নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংস্থাটি। চলতি বছর ইতিমধ্যে জেলায় গৃহীত ৪শ ৩৫টি অভিযোগের মধ্যে ১শ ২৫টি বিরোধ সালিশে নিস্পত্তি করে দেয়া হয়েছে। এটা সমাজে শান্তি ও শৃংখলার স্বার্থে বড় ধরনের একটি অর্জন।

রোববার বিকালে শহরের কোর্ট বিল্ডিংস্থ ব্লাষ্টের জেলা ইউনিট কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী এ্যাডভোকেট জুয়েল দেওয়ান এসব তথ্য জানান।

তিনি জানান, রাঙামাটি জেলায় বিনামূল্যে আইনি সহায়তায় শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার অধিক অভিযোগ নেয়া হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে আদালতে মামলা করা হয়েছে প্রায় দেড় হাজার। আর সালিশের মাধ্যমে এ পর্যন্ত বিরোধ নিস্পত্তি করে দেয়া হয়েছে দেড় হাজার।

জুয়েল দেওয়ান আরও জানান, ব্লাস্টের বিনামূল্যে আইনি সহায়তায় হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলা এবং বিশাখা চাকমা, ছবি মারমাকে ধর্ষণের পর হত্যাসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর মামলা আদালতে বিচারাধীন। পাশাপাশি পার্বত্য তিন জেলায় পারিবারিক আদালত স্থাপনের জন্য ‘কেন তিন পার্বত্য জেলায় পারিবারিক আদালত স্থাপন করা হবে না’ মর্মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে ব্লাস্ট রাঙামাটি ইউনিটের উদ্যোগে। রিটটি শুনানির প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, ব্লাস্ট রাঙামাটি ইউনিট ২০০৫ সালে পার্বত্য চট্টগ্রামে কার্যক্রম শুরু করে। সংস্থাটি এ পর্যন্ত রাঙামাটি নিম্ন আদালতে পারিবারিক, ফৌজদারি, জামিন, নারী নির্যাতন, ভূমি সংক্রান্তসহ বিবিধ মামলা হাইকোর্টে পিআইএল ডিটেনশন, রিট, সিভিল, ও ফৌজদারি রিভিশন আপিল মামলা বিনামূল্যে পরিচালনা করছে। পাশাপাশি জনসচেতনতামুলক বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা ও অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলার তৃণমুল পর্যায়ের সাধারণ জনগণকে ন্যায়বিচারের ধারণা দেয়ার মাধ্যমে অনেক মানুষ আইনের আশ্রয় পেয়েছেন। পার্বত্য চট্টগ্রামের প্রথাগত আইন সম্পর্কে ধারণা ও সালিশের মাধ্যমে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিরোধ নিস্পত্তি করে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও পরিবেশ প্রতিষ্ঠায় ব্লাস্ট রাঙামাটি ইউনিট হেডম্যান ও কার্বারীদের আইন ও সালিশ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। গত বছর আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্ষন্ত রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় মানবধিকার নিয়ে সচেতনা বিষয়ক সভা করা হয়েছে ৮০টি। এর মধ্যে ৩হাজার ৭১ জন নারী-পুরুষ অংশ নিয়েছেন।

মতবিনিময় সভায় গণমাধ্যমকর্মীরা ছাড়াও ব্লাষ্ট রাঙামাটি ইউনিট কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ