• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

শিক্ষানুরাগী কুমিন্দ্র ত্রিপুরা দানকৃত ভূমিতে গুইমারায় কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015   Friday

জেলার নবগঠিত গুইমারা উপজেলা সদরে নতুন একটি উচ্চ মাধ্যমিক কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। শুধু তাই নয়, নতুন শিক্ষা বছরেই এসএসসি পাশ করা ছাত্র-ছাত্রীরা ‘গুইমারা কলেজ’ নামের এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।

 

শুক্রবার গুইমারা রিজিয়ন সদর দপ্তরে ‘গুইমারা কলেজ’ প্রতিষ্ঠার লক্ষ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন উপজেলা সমুহের জনপ্রতিনিধি, পদস্থ সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে দিনব্যাপী আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে গুইমারা কলেজ প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর নীতিগত সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।

 

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর নাজমুস সাকিব, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো: তাজুল ইসলাম তাজু, রামগড় উপজেলা চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমাসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমাসহ নির্বাচিত জনপতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

গুইমারার ধনাঢ্য ব্যক্তি শিক্ষানুরাগী কুমিন্দ্র কুমার ত্রিপুরা‘র দান করা তিন একর আশি শতক ভুমির উপর প্রতিষ্ঠিত হবে গুইমারা কলেজ।

 

গুইমারা কলেজ বাস্তবায়নের লক্ষে সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাব্বি আহসানকে সভাপতি করে গঠন করা হয়েছে গুইমারা কলেজ পরিচালনা কমিটি। কমিটিতে রিজিয়নের আওতাধীন রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান, ও উপজেলা নির্বাহী অফিসারদের সদস্য সদস্য করা হয়েছে। কমিটির সদস্য করা হয়েছে রিজিয়নের বিএম মেজর নাজমুস সাকি, জমি দাতা কুমিন্দ্র কুমার ত্রিপুরা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাহাঙ্গীর আলমকে।

 

শুধুমাত্র গুইমারা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেই দায়িত্ব শেষ করেননি সভায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি নিজের বেতন থেকে কলেজের তহবিলে পঁচিশ হাজার টাকা অনুদান প্রদান করেন। পরে কলেজ প্রতিষ্ঠার লক্ষে শিক্ষানুরাগী কুমিন্দ্র কুমার ত্রিপুরা‘র দান করা তিন একর আশি শতক ভুমির দানপত্র দলিল আনুষ্ঠানিকভাবে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহমেদ পিএসসি‘র হাতে তুলে দেন।

 

গুইমারা রিজিয়ন কমান্ডার সাংবাদিকদের জানান, তিনি যখন স্বেচ্ছায় এখানকার পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মুল্যবান জমি দান করছেন। গুইমারা কলেজকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কুমিন্দ্র কুমার ত্রিপুরা‘র মতো এগিয়ে এসেছেন আরো অনেকেই। যাদের মধ্যে গুইমারা রিজিয়নের আওতাধীন চার উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন পদস্থ সরকারী কর্মকর্তারাও।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ