• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন
ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে জুরাছড়ি জোন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2024   Monday

জাতীয় পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিযোগিতায় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় রাঙামাটির জুরাছড়ি উপজেলার ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলকে সোমবার সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

জুরাছড়ি জোনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হক, যক্ষাবাজার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুহাম্মদ সিফাত রায় হান, ১নং জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শান্তি ময় চাকমাসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া ভূবনজয় সরকারী নারী কাবাডি দলকে ক্রেস, প্রশংসাপত্র ও শিক্ষা সামগ্রি প্রদান করেন।

জুরাছড়ি জোন কমান্ডার লেঃকর্নেল মোঃ কামরুল হাসান বলেন, ভূবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের প্রতিটি খেলোয়াড় শুধু নিজেদের দক্ষতাই পরিচয় দেয়নি বরং দলগতভাবে দেখিয়েছে যে একতাই শক্তি। এটি শুধু একটি শিরোপা জয় নয়, এটি আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ঐক্যের প্রতীক। তাই এ শিরোপার অর্জন শুধু জুরাছড়ি তথা জুরাছড়ি জোনকে গর্বিত করেনি বরং পুরোদেশকে গর্বিত করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ