• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পার্বত্য চুক্তির বর্ষ পূর্তিতে নানিয়ারচরে শান্তি র‌্যালী ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

তুফান চাকমা, নানিয়ারচর, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2023   Saturday

পার্বত্য  চুক্তির ২৬ তম বর্ষ  পূর্তি  উপলক্ষে শনিবার রাঙামাটির নানিয়ারচরে শান্তি  র‌্যালী,  ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। 
 
 
সকালে শান্তি র‍্যালীর উদ্বোধন করেন সেনাবাহিনীর নানিয়ারচর জোন কমান্ডার লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)।  এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, থানা অফিসার ইনচার্জ সুজন হালদার উপস্থিত ছিলেন।  পরে শান্তি র‍্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান ফটক হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  গিয়ে শেষ হয়। 
 
এদিকে নানিয়ারচর জোনের আওতাধীন ছানা বাজার এলাকায় ১০০জন অসহায় শীতার্ত জনগনের মাঝে শীত বস্ত্র বিতরণ করে সেনাবাহিনী। পাশাপাশি বুড়িঘাট এলাকায় ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে এলাকার গরীব, দুস্থ ও অসহায় নারী পুরুষ ও বৃদ্ধসহ ২০০জন রোগাক্রান্ত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ  করা হয়। 
 
অপরদিকে  নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গণে স্থানীয়দের সাথে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয় এবং বিজয়ী দলকে পুরষ্কৃত করা হয়। খেলা উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি বাঙালী সম্প্রদায়ের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
 
নানিয়ারচর জোন জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ী জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ