• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

নানিয়ারচর জোনের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2023   Sunday

``সম্প্রতি ও উন্নয়ন প্রকল্প`` এর আওতায় রোববার নানিয়ারচর জোনের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

নানিয়ারচর জোনের আওতাধীন সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয় কুরিবিল ক্লাব আর্থিক সংকটের দরুন খেলাধুলা সামগ্রী ক্রয় করতে না পারাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে নানাবিধ জটিলতার সম্মুখীন হচ্ছে। বিষয়টি জানতে পেরে  রোববার নানিয়ারচর জোন কর্তৃক সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাব এবং ছয়কুরিবিল ক্লাব এর মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএ-৭০৭৮ লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন, সাবেক্ষং কিংস ইলিভেন্ট ক্লাবকে ২৪ জোড়া জার্সি, ২টি ফুটবল, ১টি ভলিবল এবং ১টি ভলিবল খেলার নেট প্রদান করেন। পাশাপাশি তিনি ছয়কুরিবিল ক্লাবকে ১৬ জোড়া জার্সি, ২টি ফুটবল এবং একটি হ্যান্ড গ্লাভস প্রদান করেন। এছাড়াও এ জোনের আওতাধীন বামফিল্যান্ড এলাকার শাবনূর আক্তার`কে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করেন।

 

জোনের পক্ষ থেকে বলা হয়,  সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ