• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

রাঙমাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2023   Sunday

রোববার শহরের গর্জনতলীতে ত্রিপুরা  কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাসের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।

ভিত্তি প্রস্থর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি।

জেলা ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে  এ সময় উপস্থিত   ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা,জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: জামাল উদ্দিন  প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে  দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে বসবারত সকল সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাহাড়ের মানুষকে ভালবাসেন বলেই সমতলের মতো  পার্বত্য চট্টগ্রামেও সমভাবে প্রতিটি সেক্টরে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।  

উল্লেখ্য, জেলা পরিষদের অর্থায়নে  প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন ও ছাত্রাবাস নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ