• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার দৃশ্যমান উন্নয়ন কাজ করছে--সুপ্রদীপ চাকমা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2023   Monday

সোমবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দিন ব্যাপী উপকারভোগীদের গাছ রোপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুভ উদ্বোধন করা হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পের প্রশিক্ষন কর্মসূচির উদ্¦োধন করেন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। বান্দরবান ইউনিট কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বক্তব্যে দেন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প পরিচালক মোঃ জসীম উদ্দিন (উপসচিব)। এসময় বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু বিন ইয়াছির আরাফাত, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার মোঃ নুরুজ্জামান, সমন্বয় কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, বিভিন্ন তথ্য অফিসার ডজী ত্রিপুরা, আলু মং জেলা প্রকল্প ব্যবস্থাপক, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে বান্দরবান সদরের ৪০ জন এবং রোয়াংছড়ি উপজেলার ৪০জন উপকারভোগী কৃষকগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উপকারভোগীদের মাঝে এককালিন আর্থিক প্রণোদনা প্রদান করা হয়।


উদ্বোধনী বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান বলেন, তাঁর কর্মময় জীবনে ৪৩ বছর যাবত দেশের বাইরে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে কর্তব্য পালনের কারণে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের জন্য তেমন অবদান রাখতে পারেননি। পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিরি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাচ্ছে। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সামগ্রী উন্নয়নের জন্য কৃষি বান্ধব সরকারকে সহযোগিতা করেন, কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য সরকার দৃশ্যমান উন্নয়ন কাজ করছে।


তিনি বলেন, কফি ও কাজুবাদাম আন্তর্জাতিকভাবে প্রচুর চাহিদা রয়েছে। ভিয়েতনামসহ বিভিন্ন দেশে প্রচুর কফি উৎপাদন করছে এবং মান সম্মত কফি ও কাজুবাদাম উৎপাদন করছে। এসব দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে ভালো কৃষক হয়ে বিজ্ঞান ভিত্তিক কফি ও কাজুবাদাম চাষ করে উৎপাদন করতে হবে।

 

বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী।বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উন্নয়নমূলক অগ্রগামী প্রতিষ্ঠান। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থিক অবস্থা ইতিবাচক পরিবর্তনের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বোর্ডকে কফি ও কাজুবাদাম চাষের জন্য দায়িত্ব দিয়েছে। কফি ও কাজুবাদাম চাষে যদি কোন সমস্যা হয় তাহলে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট সকলের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি উপকারভোগী কৃষকদের কফি ও কাজুবাদাম গাছ নিয়মিত পরিচর্যা করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ