• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2023   Tuesday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার যথাযথযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।  
 
দিবসটি উপলক্ষে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  যুব ঋণ বিতরণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস (নারী)  চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং  বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া প্রমূখ।  সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া।  অনুষ্ঠান শেষে  যুব উন্নয়ন অফিস কর্তৃক  মোট  ৫,৬০,০০০ টাকার ঋণের   চেক বিতরণ  এবং শোক দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের  মাঝে পুরস্কার বিতরণ  করা হয়। 
 
 এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, বিলাইছড়ি থানা ও বিলাইছড়ি পুলিশ সার্কেল, বাংলাদেশ  আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পালবার লিং সেন্টার শিশু সদন এবং আশ্রয় অঙ্গন সোসাইটি।
 
বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানাতে হবে। তিনি কিভাবে বাংলাদেশকে  স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছেন।  তাই তার আদর্শে আদর্শীত হয়ে সকলে মিলে  দেশকে এগিয়ে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 
 
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ