• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

চতুর্থ পর্যায়ে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ পেলেন ২১৩ পরিবার

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2023   Wednesday

মুজিব বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ  পর্যায়ের ২য় ধাপে সারা দেশের ন্যায় রাঙামাটি জেলার ৬টি উপজেলায় মোট ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। 

 

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর করেন।এর মধ্যে কাউখালী উপজেলার ৪৯জন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

 

রাঙামাটি প্রান্তে কাউখালী উপজেলার ৪৯জন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এসএম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলামসহ কাউখালী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

 

উল্লেখ্য, রাঙামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা সর্বমোট ৪হাজার ৫৩৪টি।মুজিব বর্ষে জেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (১মধাপে) ১হাজার ৯১৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে (২য়ধাপে) বুধবার আরো ২১৩টি ঘর হস্তান্তর করা হল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ