• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিজয় দিবসে বিলাইছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও শীত বস্ত্র বিতরণ

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2022   Friday

 

 

 

মহান বিজয় দিবস উপলক্ষে বিলাইছড়ির ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের দূর্গম সাধারণ জনগণের মাঝে  বিলাইছড়ি সেনাজোন (৩২ বীর) কর্তৃক চিকিৎসা সেবা, ঔষধ  ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 
 
কেংড়াছড়ি বাজার প্রাঙ্গণে বিকালে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরণ করেন ৩২ বীর  বিলাইছড়ি সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আহসান হাবিব রাজীব পিপিএম, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামা চরণ মারমা (রাসেল) ও সংশ্লিষ্ট ইউপির সকল মেম্বারগণ। এসময় জোন কমান্ডার চিকিৎসা সেবা নিতে আসা  হতদরিদ্র মানুষদের বিভিন্ন সুবিধা অসুবিধার খবর নেন। চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধও বিতরণ করা হয়। বিলাইছড়ি সেনা জোন কর্তৃক জানা যায়, এলাকার মানুষের কল্যাণে বিলাইছড়ি সেনা জোন সর্বদা কাজ করে যাবে।
 
 
জোন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রাম এলাকার "শান্তি -সম্প্রীতি -উন্নয়ন ``- এ মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। বিজয়ের এই মহেন্দ্রক্ষণে সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে বিলাইছড়ি দূর্গম পার্বত্য এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদানে মহতী পদক্ষেপ গ্রহণ করেছে বিলাইছড়ি সেনা জোন। বিলাইছড়ি সেনা জোনের এই উদ্যোগে এবং বিজয়ের আনন্দে এ ক্ষণে এলাকার হতদরিদ্র মানুষ  খুবই আনন্দিত।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ