• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন: ৭শ’র বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করেছে আ’লীগ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2022   Tuesday

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আর্ন্তজাতিক গুম দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে জেলা বিএনপি।

 

মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে শহরের আদালত সড়কস্থ বিএনপির কার্যালয়ের সামনে এর আয়োজন করা হয়। এতে যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

ঘন্টাব্যাাপী ধরে চলা কর্মসুচিতে বক্তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ইস্যুর সমালোচনা করেন। বলেন, উন্নয়নের নামে দেশের মানুষের জীবনমান বিষিয়ে তুলেছে। জ¦ালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যে হাসফাঁস অবস্থা।

 

এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করেন, এম ইলিয়াছ আলী, চৌধুরী আলম, পারভেজ মোল্লা, নুর হোসেন হিরুসহ ৭শ’র বেশি বিএনপি নেতাকর্মীকে গুম করেছে আ’লীগ। শেখ হাসিনা অবৈধভাবে টানা ক্ষমতায় থেকে বিএনপিকে ধ্বংস করতে হামলা, মামলা, নির্যাতন, গুম, খুন করে দমন করতে চায়। অবিলম্বে গুম হওয়াদের ফেরত দেয়ার দাবি জানিয়েছেন বক্তারা।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির জৈষ্ঠ্য সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই


ads
ads
আর্কাইভ