• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের ক্ষয়প্রাপ্ত বনাঞ্চলকে পুনরুদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে-প্রধান বন সংরক্ষক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Aug 2022   Thursday

প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী বলেছেন, পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছে তাদের অস্তিত্ব, জীবন-জীবিকা এবং তাদের মৌলিক চাহিদা হিসেবে বিশুদ্ধ পানির জন্য এ অঞ্চলের বনাঞ্চলকে ঠিকিয়ে রাখতে হবে। এ অঞ্চলের ক্ষয়প্রাপ্ত বনাঞ্চলকে আবার ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে সংঘটিত বনের অবক্ষয় বন্ধ করে বন পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা প্রনয়ন বেশ জটিল। তাই সকলের সহযোগিতায় অবশ্যই একটি পরিকল্পনা করতে হবে।

 

বহস্পতিবার বৃহস্পতিবার রাইংক্ষিয়ং রির্জাভ ফরেষ্টে ল্যান্ডস্ক্যাপে ভূমি ব্যবহারে পরিকল্পনায় সুবিধাভোগীদের নিয়ে আয়োজিত মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।


বেসরকারী উন্নয়ন সংস্থা আরন্যক ফাউন্ডেশনের আয়োজনে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বন বিভাগের রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মিজানুর রহমান। বক্তব্য রাখেন, আরণ্যক ফাউন্ডেশেনর নির্বাহী পরিচালক রাকিবুল হাসান মুকুল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ডা. নীলু কুমার তংচংগ্যা প্রমুখ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। দিন ব্যাপী মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগীরা অংশ নেন।


রাইংক্ষিয়ং রির্জাভ ফরেষ্টে ল্যান্ডস্ক্যাপে ভূমি ব্যবহারে পরিকল্পনার সীমাক্ষার উপর মূল প্রবন্ধ পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার সরকার। তিনি তার মূল প্রবন্ধে বলেন, ভূমিরুপ গত কয়েক দশকে বেশ পরিবর্তিত হয়েছে এবং পানির উৎস ক্ষতিগ্রস্ত হচ্ছে।


প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী আরো বলেন, সরকার বন অধিদপ্তরকে বন ব্যবস্থাপনায় দায়িত্ব দিয়েছে। বন অধিদপ্তর কাউকে জমি বরাদ্দ দিতে পারে না। তবে যারা ইতোমধ্যে বনের ভেতর বাস করছেন তাদের নিয়েই এ বন ব্যবস্থাপনা করতে হবে। বন ব্যবস্থাপনার মূল ষ্ট্র্যাটেজি হল জনগণকে সম্পৃক্ত করে তাদের উপকারের নিশ্চিত করা এবং বনের উপর তাদের ষ্পষ্ট ধারনা তৈরী করা। আরণ্যক ফাউন্ডেশন সে রকম একটি প্লান তৈরী করবে যা সকল সুবিধাভোগীদের কাছে গ্রহনযোগ্য হবে বলে আশাবাদী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ