• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে জজ আদালতের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2022   Monday

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সোমবার রাঙামাটি জেলা জজ আদালতের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 
 
দিবসটি পালন উপলক্ষে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলামের নেতৃত্বে জেলার সকল পর্যায়ের বিচারকরা ভোর ৫.২৮ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্যে দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন।
 
পরে সকাল ১১টায় জেলা ও দায়রা জজের সভাপতিত্বে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কনফারেন্স হলে এক শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এতে জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ ই এম ঈসমাইল, যুগ্ম জেলা জজ তাওহীদুল হক, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দীন, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মোখতার হোসেন ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিক বক্তব্য রাখেন।  এছাড়া জেলা বিচার বিভাগের উদ্যোগে স্থানীয় আল আমিন এতিমখানায় এতিমদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।
 
সভায় বক্তারা বঙ্গবন্ধুর আর্দশকে নিজেদের জীবনের দিকনির্দেশনা হিসাবে নিয়ে সবাইকে জনগণের সেবা করার আহবান জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ