• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে আদিবাসী দিবসকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2022   Tuesday

 

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

আদিবাসী স্বীকৃতির দাবীতে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পাহাড়ি বিভিন্ন সংগঠন মানববন্ধন পালন করেছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 

চাইহ্লাপ্রু মারমার সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের জেলা সভাপতি চাইথোয়াই মারমা, নারী অধিকার নেত্রী নমিতা চাকমা, রিপ্রুচাই মারমা, সাথোয়াই প্রু চৌধুরী প্রমূখ।

 

বক্তারা সরকারের কাছে দ্রুত আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবী জানান।

 

এদিকে আদিবাসী দিবসের বিপক্ষে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কয়েকটি বাঙ্গালী সংগঠন। মঙ্গলবার সকালে শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর পদক্ষিন করে। পরে একই স্থানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি পৌর কাউন্সিলর প্রকৌশলী আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় সভানেত্রী সালমা আক্তার মৌ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সিনিয়র সহ-সভাপতি মাসুম রানা, হাসিনা বেগম, বেলাল হোসেন প্রমূখ।

 

বক্তারা বলেন, বাংলাদেশ সংবিধানের পরিপন্থী ও দেশ বিভক্তির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আদিবাসী শব্দের ব্যবহার করা হচ্ছে।


---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ