• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা শাখার সম্মেলন ১৭ মে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2022   Sunday

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলা শাখার সম্মেলন আগামী ১৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে সম্মেলন প্রস্তুতি পরিষদ।

 
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা সংসদের দপ্তর সম্পাদক সুমন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়,  জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন  ছাত্র ইউনিয়ন সাবেক নেতা ও  জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে। অতিথি হিসেবে থাকবেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়েজ উল্লাহসহ অন্যান্য কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম জেলাসহ আশপাশের অন্যান্য জেলার ছাত্রনেতারা।  আলোচনা সভা শেষে  কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সংগঠনটির জেলা কমিটির আগামীর নেতৃত্ব নির্বাচিত হবেন।
 
প্রস্তুতি পরিষদ চেয়ারম্যান সুজন বড়ুয়া বলেন, সফলভাবে সম্মেলন অনুষ্ঠিত করার লক্ষে আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছে। এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে।
 
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি জানান, লড়াই-সংগ্রাম আর অধিকার আদায়ের লড়াকু সংগঠন ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠার সত্তর বছর অতিক্রম করেছে। লড়াইয়ের এই দীর্ঘ পথচলায় আমাদের প্রাক্তন সহযোদ্ধাদের অনেক ত্যাগ পরিশ্রম রয়েছে। তাই এবার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২তম সম্মেলন আমরা একইসঙ্গে আয়োজন করেছি। এই আয়োজনে প্রাক্তন-বর্তমানের সম্মিলন ঘটবে। আমাদের এই আলোর মিছিলে সকল মানুষকে আমন্ত্রণ জানাই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ