• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বান্দরবানে রাবার ইন্ডাস্ট্রিজের ম্রোদের উচ্ছেদ ও জুম ভূমি আগুনে পুড়িয়ে ঘটনায় ন্যায়বিচারের দাবি ইউপিডিএফের

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2022   Saturday

 

 

 

বান্দরবানের লামায় রাবার ইন্ডাষ্ট্রিজের ভূমি বেদখল, পাহাড়িদের উচ্ছেদ ও জুম ভূমি আগুনে পুড়িয়ে দেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতা বন্ধ করতে দ্রুত আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


শনিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে  অভিযোগ করে বলা হয়, মেরিডিয়ান কোম্পানীর সাথে মিলে লামা রাবার ইন্ডাস্ট্রিজ গত কয়েক বছর ধরে লামায়  ম্রোসহ পাহাড়ি জাতিসত্তার লোকজনকে তাদের বংশ পরম্পরায় ভোগদখল করে আসা জুম ভূমি থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে। উক্ত দুই কোম্পানীর লোকজন এলাকা ছেড়ে চলে যেতে পাহাড়ি পরিবারগুলোকে হামলা, মামলা ও তাদের ঘরবাড়ি ও ক্ষেত-খামার আগুনে পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আসছিল। বান্দরবান জেলা প্রশাসক ও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ দেওয়ার পরও কোন কাজ হয়নি, কোম্পানী দুটি তাদের অপরাধমূলক তৎপরতা বন্ধ করেনি। তাদের হুমকি ও হয়রানির কারণে ডলুছড়ি মৌজার ঢেঁকিছড়া গ্রামের ১৪টি ম্রো পরিবার ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।


বিবৃতিতে আরো বলা হয়, লামা রাবার ইন্ডাস্ট্রিজ ইতোমধ্যে  ম্রোদের ৩০০ একর জমি জবরদখল করা হয়েছে। এতেও ক্ষান্ত না হয়ে গত ২৬ এপ্রিল কোম্পানীর লোকজন আরও জমি বেদখলের জন্য ল্যাংকম পাড়া, রেংয়েন পাড়া ও জয়চন্দ্র পাড়ায় পাহাড়িদের সাড়ে ৩০০ একর জমির ফসল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এতে তাদের বনজ, ফলদ ও ঔষধী গাছসহ জুমের ধান ক্ষেত নষ্ট হয়, যার মূল্য কয়েক কোটি টাকা।


সরকারের বিরুদ্ধে লামা রাবার ইন্ডাস্ট্রিজের প্রতি পক্ষপাত ও ক্ষতিগ্রস্ত পাহাড়িদের প্রতি বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেন  বিবৃতিতে বলা হয়, ঘটনার সময় ম্রো ও ত্রিপুরা গ্রামবাসীদের জানমাল রক্ষায় এগিয়ে না আসা, হামলাকারীদের নিরস্ত না করা এবং ঘটনার এতদিন পরও সরকারী কোন কর্মকর্তা কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন না করা সেটাই প্রমাণ করে।



ন্যায়বিচার লাভের অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে বিবৃতিতে  বলা হয়, ‘কোম্পানীর কিংবা সরকারের অন্যায় জবরদখল আর নিরবে সহ্য করবেন না। স্থানীয়ভাবে নিজেরা সংগঠিত হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলুন। লড়াই সংগ্রাম হলো অধিকার আদায়ের একমাত্র পথ। ইউপিডিএফ পার্টি তাদের সাথে রয়েছে।



উক্ত হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও জঘন্য অপরাধ উল্লেখ করে বিবৃতিতে অবিলম্বে উক্ত ঘটনার সাথে জড়িত লামা রাবার ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা ও কর্মচারীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসা, রাবার বাগানের নামে ¤্রােসহ পাহাড়িদের উচ্ছেদ ও তাদের জমি বেদখল বন্ধ এবং বেদখলকৃত জমি মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরনের দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ