• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বিএনপি`র নেতা শাহ আলমে মৃত্যুতে কাউখালীতে শোকসভা ও ইফতার মাহফিল

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2022   Friday

 

 

 

রাঙামাটি জেলা বিএনপি`র সভাপতি হাজী মো. শাহ আলমের মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় কাউখালীতে শোকসভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানের অনুষ্ঠিত করেছে।


কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে  শোকসভায় সভাপতিত্ব করেন,উপজেলা বিএনপি`র আহবায়ক ছৈয়দুল আলম মেম্বার। উপজেলা বিএনপির  সদস্য সচিব এম এ মনছুর ও সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল মোতালেব মেম্বারের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল আলী, শ্রমিক দলের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, কৃষক দলের সদস্য সচিব বি অলক চৌধুরী রিংকু বড়ুয়া,  উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, মহি উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি মো. রিপন, সেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিন, সদস্য সচিব আব্দুল্লাহ তুহিন, ঘাগড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. তারা মিয়া প্রমুখ এসময় জেলা ও উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া, প্রয়াত জেলা বিএনপি’র সভাপতি হাজী মো. শাহ আলম ও উপজেলা বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন খোকনসহ সকলের জন্য দোয়া কামনা করা হয়।



উল্লেখ্য গত ২১ এপ্রিল চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  জেলা বিএনপি’র সভাপতি ও ব্যবসায়ী হাজী মো. শাহ আলম। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান প্রয়াত  হাজী মোঃ শাহ আলম  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাঙামাটি জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এরপর তিনি বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরে সভাপতি  নির্বাচিত হন। এছাড়া তিনি রাঙামাটি পৌর বিএনপির পরপর দুবার সভাপতি ছিলেন। ২০১০ সালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে  নির্বাচিত হন। ২০১৫ সাল থেকে পর পর  দু’দুইবার জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

 

 

 

ads
ads
আর্কাইভ