• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Mar 2022   Tuesday

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।


ইউএনডিপি এসআইডি, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ, উইভ, টংগ্যা ও হিল ফাওয়ার-এর সহযোগিতায় জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় পরিষদ সদস্য ঝর্ণা খীসার সভাপতিত্বে বিশেষ  অতিথি ছিলেন হিল উইমেন একটিভিস্ট ফোরাম এর সভাপতি টুকু তালুকদার এবং রাঙামাটি সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।  বক্তব্যে দেন সিড-সিএ্চটি ইউএনডিপির কাস্টার চীফ ঝুমা দেওয়ান, নেটওয়ার্ক ফর এডলেসেন্ট রাইটস ইনিসিয়েটিভস (নারি) এর সাধারণ সম্পাদক ও উইভ সংস্থার নির্বাহী পরিচালক নাই উ প্রæ মারমা, বিএনপিএসের লিয়াজোঁ অফিসার শরীফ চৌহান এবং স্থানীয় বেসরকারি সংস্থা প্রোগ্রেসিবের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। এর আগে একটি র‌্যালী বের করা হয়। এতে উইভ সংস্থার ”উইমেন এমপাওয়ারমেন্ট থ্রু লার্নিং লিডারশিপ” প্রকল্পের আওতায় গঠিত সাইকিস্ট দল বাইসাইকেল র‌্যালিতে অংশ নেয়। পাশাপাশি মার্শাল আর্ট দলের যুব ও কিশোরি দলের সদস্যরাও তাদের নজরকাড়া বেশভূষায় সজ্জিত হয়ে র‌্যালিতে অংশগ্রহণ করে।



প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, পূর্বে নারীদের শুধুমাত্র মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা হত। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর একান্ত সদিচ্ছায় নারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণায়লয়, জাতীয় সংসদসহ সকল গুরুত্বপূর্ণ সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বলেন এতকিছুর পরও এখনও নারীরা তাদের অধিকারের প্রশ্নে সংশয়ে রয়েছেন। তাই আমাদের বিশেষ করে পুরুষদের উচিত নারীদের সংশয় দূর করে নারীর অধিকার সমুন্নত রাখতে সহায়তা করা। তিনি নারী কার্বারী শান্তনা খীসার দাবীর প্রেক্ষিতে তাঁর মৌজায় নারী কার্বারী নিয়োগ করার এবং জেলার নারী কার্বারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ অর্থ বরাদ্দ রাখবে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নারীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে। তিনি নারী দিবসের আয়োজনকারী সহযোগি সংস্থা এবং অংশগ্রহণকারী সকলকে নারীর অধিকার প্রতিষ্ঠায় পাশে থাকার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ