• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় রিজেন্ট বোর্ড সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jan 2022   Saturday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড এর দ্বিতীয় সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। 

 

রাঙামাটি শহরের ঝগড়াবিলস্থ রাবিপ্রবি স্থায়ী ক্যাম্পাসে দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের দ্বিতীয় সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

 

এসময় রিজেন্ট বোর্ডের সভায় সম্মানিত সদস্য রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার অধ্যাপক এ.কে.এম. তফজল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক বকুল চন্দ্র চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. শামীমা ফেরদৌসী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম, রাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল সিকদার, রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা, রাঙামাটি চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মো: বেলায়েত হোসেন ভূইঁয়া, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, রাঙামাটি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার এবং রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা উপস্থিত ছিলেন।

 

এছাড়াও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন রাবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. এফ. এম. আওরঙ্গজেব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি কলেজ-৩) মূকেশ চন্দ্র বিশ্বাস।

 

সভার শুরুতে ভাইস-চ্যান্সেলর মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

 

সভায় রিজেন্টে বোর্ডের সভাপতি তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র তুলে ধরেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নতিকল্পে তিনি বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।    

-- প্রেস বিজ্ঞপ্তি। 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ