• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

মহালছড়িতে চেয়ারম্যান পদে নৌকা ২, স্বতন্ত্র ১ স্থগিত ১

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2021   Sunday

৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খাগড়াছড়ির মহালছড়িতে ৪ ইউনিয়নে ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থী নৌকা প্রতীকে ও ১ প্রার্থী স্বতন্ত আনারস প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মাইসছড়ি ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত থাকায় সে ইউনিয়নে চেয়ারম্যান ঘোষণা করা হয়নি। তবে ৪ ইউনিয়নের মধ্য থেকে ক্যায়াংঘাট ইউনিয়নে সরকার দলীয় মনোনীত প্রার্থী রুপেন্দু দেওয়ান বিনা ভোটে আগেই নির্বাচিত হয়েছেন। অপর ৩ ইউনিয়নে ৭ জন প্রার্থীর মধ্যে মহালছড়ি সদর ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী রতন কুমার শীল ৭ হাজার ৩৪৫ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে লাব্রেচাই মারমা পেয়েছেন- ১ হাজার ৩৮৬ ভোট। মুবাছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে বাপ্পী খীসা পেয়েছেন, ৩ হাজার ৯৫২ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৮৫৬ ভোট। মাইসছড়ি ইউনিয়নে ব্যাপক জাল ভোট প্রদানের সত্যতা পাওয়ায় প্রিজাইডিং অফিসার কিউট চাকমা একটি কেন্দ্র স্থগিত ঘোষণা করেছেন। তবে, অবশিষ্ট ৮টি ভোট কেন্দ্রের পাওয়া তথ্যমতে স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন, ৩ হাজার ৩২১ ভোট ও নিকটতম প্রতিদ্বন্ধি সরকার দলীয় প্রার্থী নৌকা মার্কা নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন, ২ হাজার ১২২ ভোট। মাইসছড়ি ইউনিয়নে যে কেন্দ্র স্থগিত রয়েছে সেই কেন্দ্রে ভোটার সংখ্যা ১ হাজার ৩০৫ ভোট। মহালছড়ি রিটার্নিং কর্মকর্তা বলেছেন, মাইসছড়ি ইউনিয়নে যেহেতু একটি কেন্দ্র স্থগিত রয়েছে তাই আপাতত সেই ইউনিয়নটি ঘোষণা নাও হতে পারে। পরবর্তীতে সেটা জানানো হবে।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ