• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

শোক দিবসে রাঙামাটি জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচি পালন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2021   Sunday

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী।  বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ এবং জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দীপ্তিময় তালুকদার, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া। এসময় হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আলোচনাসভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের উদ্যোগে জেলার ১০টি উপজেলার ১০জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে ১৬জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

পরে এইদিনটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে সরকারি শিশু পরিবার, তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা, বায়তুশ শরফ এবং মোনঘর শিশু সদনের শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

 আলোচনা সভা , প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ করা হয়। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। । অনুষ্ঠানে জেলার ১০টি উপজেলার ১০জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে ১৬জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়া দিকসটি উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে সরকারি শিশু পরিবার, তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা, বায়তুশ শরফ এবং মোনঘর শিশু সদনের শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন  করেন দীপংকর তালুকদার এমপি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ