• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

সাংবাদিকের উপরে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলীপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2021   Wednesday

খাগড়াছড়িতে পানছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক এস. চাঙমা সত্যজিত এর উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন জেলার পেশাজীবি সাংবাদিকরা।

বুধবার সকালে শহরের খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ের সামনে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত অংশ গ্রহন করেন ।

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক নুরুল আজম, আবু দাউদ, সৈকত চাকমা, এস চাঙমা সত্যজিত প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পানছড়ির স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা নাজির হোসেন তার লোকজন দিয়ে বিনা উস্কানীতে সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ এর উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় পানছড়ি থানায় মামলা করতে গেলে মামলা গ্রহন না করে উল্টো থানার ওসি সমঝোতা করার প্রস্তাব দেন। পুলিশের এমন আচরণে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা গ্রহনপূর্বক ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানানো হয়। মানববন্ধন শেষে এর সুস্থ বিচারের দাবীতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করা হয়

উল্লেখ্য যে, গত ২৭ এপ্রিল পানছড়ি প্রেস ক্লাবের প্রস্তাবিত জায়গার সাইনবোর্ড লাগাতে গেলে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন তার লোকজন নিয়ে সাংবাদিকদের বাঁধা দেন। এক পর্যায়ে পানছড়ি প্রেস ক্লাবের সহ সভাপতি এস চাঙমা সত্যজিৎ কে মারধর ও লাঞ্চিত করা হয়।

---হিলবিডি/সম্পাদনা/সিআর

 

 

 

 

ads
ads
আর্কাইভ