• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

জুরাছড়িতে শীতার্তদের পাশে সেনাবাহিনী

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2020   Wednesday

পাহাড়ে ঠান্ডা বাতাসের দাপট আর ঘন কুয়াশা মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে দিনমজুর আয়ের ও দরিদ্র মানুষদের। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল বাংলাদেশ সেনাবাহিনী। 

 

বুধবার জুরাছড়ি রনতুর্য সাত সেনা বাহিনীর ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল।


শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষদের উদ্দেশে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পাহাড়ের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে। এলাকায় মাদক, সন্ত্রাস, অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান তিনি।


বনযোগীছড়া মাঠে শীতার্ত অসহায় ও দুস্থ এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল ও ছোয়াটার বিতরন কালে অন্যান্যদের মধ্যে বনযোগীছড়া মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, ক্যাপ্টেন মুহতাশিম আহম্মদ উপস্থিত ছিলেন।


এ সময় জোন অধিনায়ক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যথাযথ ভাবে শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও দশের সেবাই প্রত্যয় হতে হবে। করোনায় কারনে স্কুল বন্ধ তাকলেও পড়া লেখা বন্ধ রাখা যাবেনা। বাড়ীতে বসে নিজের পড়া লেখা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে সামাজিক দুরত্ব বোঝায় রেখে শিক্ষকদের সহায়তা নিতে পরামশ্য দেন।


এ দিকে পৃথক ভাবে যক্ষা বাজার ক্যাম্পে ক্যাপ্টেন মোঃ নাঈম বিন হুদা অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।


উল্লেখ্য জোন সদর ও যক্ষা বাজার ক্যাম্পের যৌথ ভাবে ৬০ জন অসহায় ও দুস্থ কম্বল এবং ৬০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে ছোয়াটার বিতরণ করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ