• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2020   Wednesday

রাঙামাটির বরকলে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বুধবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২০ সালের সর্বশেষ আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তা, প্রথাগত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় সীমান্তরক্ষী বাহিনী ১২ বিজিবি ও ৪৫ বিজিবি’র প্রতিনিধিরা জানান- সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরা চালান বন্ধে বিজিবির টহল কার্যক্রম জোরদার রয়েছে। প্রতিবেশী দেশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে সুসম্পর্ক রয়েছে। নিয়মিত পতাকা বৈঠক হয় এবং সীমান্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


সীমান্তবর্তী ইউনিয়ন বড়হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা জানান- সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সীমান্তরক্ষী বাহিনীর রাজনগর জোনের উদ্যোগে ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে স্থানীয় মানুষ অনেক সুবিধা ভোগ করছে।


সভায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে বরকলে এ পর্যন্ত মাত্র ১০ জনের কোভিড’১৯ শনাক্ত হলেও সবাই সুস্থ হয়েছেন। আগামী দিনগুলোতেও করোনা মোকাবেলায় সকলকে সতর্ক ও সচেতন হবার আহবান জানানো হয়।


চলতি শীত মৌসুমে বরকল উপজেলার প্রত্যন্ত এলাকার দরিদ্র শীতার্ত মানুষ যাতে যথাসময়ে সরকার প্রদত্ত কম্বল পায় সেগুলো দ্রুত বিতরণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের তাগিদ দেন উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক। এসময় সুবলং ইউপি চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বড় হরিণা ইউপি চেয়ারম্যান নীলাময় চাকমা জানান- ইতোমধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার এসএম মনজুরুল হক বলেন- মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভুমি ও গৃহহীনদের জন্য বরকল উপজেলায় ১৯টি বাড়ির মধ্যে ১০টি বাড়ি নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে আরো ৯টি বাড়ি নির্মাণের কাজ চলমান রয়েছে। বাড়ি নির্মাণের কাজ দ্রুত শেষ করে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে।


হেডম্যান প্রতিনিধি স্বপন চাকমা বলেন,এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে হেডম্যান কার্বারীরা ভুমিকা রাখছেন। আইন-শৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- বরকল প্রেসক্লাবের সভাপতি বিহারী চাকমা, বরকল থানার পরিদর্শক মোহাম্মদ মঞ্জুরুল আবছার প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ