• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Dec 2020   Wednesday

‘কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

 

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসনক মোঃ মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার প্রমুখ।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনু রশিদ বলেন, বাংলার নারী জাতির পদ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই। সকল বিপত্তি ফেলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়া নারী তার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সমাজকে দেশের সার্বিক উন্নয়নে সম্পৃক্তকরণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছে। আর নারী পুরুষ সবাই মিলে মিশে কাজ করলে দেশ অনেক এগিয়ে যাবে। তাই সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

পরে রাঙামাটির বিভিন্ন উপজেলা থেকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জন, সফল জননী হিসাবে সাফল্য অর্জন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য ৫জন শ্রেষ্ট জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ