• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

হস্তান্তরিত বিভাগের প্রধানদের সাথে রাঙামাটি জেলা পরিষদে নবনিযুক্ত সদস্যদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2015   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের প্রধানদের সাথে পরিষদের নবনিযুক্ত সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সকালে পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় পরিষদের সদস্যবৃন্দ ও হস্থান্তরিত বিভাগের প্রধানগন উপস্থিত ছিলেন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ  চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন.শাসন নয়, সেবা করার মনোভাব নিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, এ জেলার প্রত্যন্ত অনগ্রসর মানুষের সেবা করার জন্য প্রধানমন্ত্রী আমাদের মনোনীত করেছেন। ২০২১ সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী যে অঙ্গিকার করেছেন সকলে মিলে তা বাস্তবায়ন করতে হবে।

 

তিনি আরও বলেন, বিগত বছরে জেলা পরিষদে মাত্র ৪জন সদস্য নিয়ে কার্যপরিচালনা করতে অনেকটা কষ্টসাধ্য হয়েছিল। এ কষ্ট বর্তমান প্রধানমন্ত্রী উপলব্ধি করতে পেরে তিন পার্বত্য জেলা পরিষদে প্রায় সকল সম্প্রদায়ের প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তাই নিজ নিজ সম্প্রদায়দের পাশাপাশি এ জেলায় বসবাসরত অন্য সম্প্রদায়ের অবহেলিত জনগনের স্বাস্থ্য শিক্ষা,কৃষিসহ সকল উন্নয়নে  অসাম্প্রদায়িক মনোভাব রেখে আমাদের একসাথে কাজ করতে হবে।  তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টাায় এ জেলাকে সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ