• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

বান্দরবানে ৪৫ লক্ষ টাকার ব্যয়ে সড়ক ও ধর্মীয় স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2015   Saturday

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪৫ লক্ষ টাকার ব্যয়ে বান্দরবানে বিভিন্ন সড়ক  ও  বৌদ্ধ মন্দির ভবনের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়েছে।

 

শনিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসা প্রু, বান্দরবান জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা,  সদর ইউপি চেয়ারম্যান সা চ প্রু,কুহালং ইউপি চেয়ারম্যান  সানাা প্রু,জেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল কালাম মুন্না,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

 

জানা গেছে, প্রতিমন্ত্রী পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে বান্দরবানের সদর উপজেলার ২৫ লাখ টাকার ব্যয়ে হেব্রন পাড়া ও উজি ভেতর হেডম্যান পাড়ায়  চলাচলের রাস্তা ও ব্রীজ এবং ২০লক্ষ টাকা ব্যয়ে উজি ভেতর পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর উন্মেচন করেন। 

 

প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেভাবে নিষ্ঠার সাথে বিভিন্ন স্থাপনা,সড়ক,ধর্মীয় স্থাপনাসহ শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করেছে অন্য কোন সংস্থা তা করেনি। সে কারনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সব চেয়ে বেশি অগ্রনি ভুমিকা রেখেছে।

 

তিনি আরও বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলেই উন্নয়ন হয়। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। সন্ত্রাস খুন হত্যা চাঁদাবাজীকে কখনই আওয়ামীলীগ প্রশ্রয় দেয় না। সরকার পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক। এ কারনে উন্নয়নকে অগ্রাধীকার দিয়ে কাজ করছে সরকার। প্রত্যন্ত এলাকাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করা হবে। তিনি এলাকার উন্নয়নে সবাইকে একযোগে সহযোগিতা করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ