• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ থেকে শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2020   Sunday

সদর উপজেলার শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষকদের কাজের সুবিধার্থে উন্নত মানের চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র বিতরণ করলেন রাঙামাটি পার্বত্য পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।

 

শনিবার সকালে শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আসবাবপত্রগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়–য়ার হাতে তুলে দেন। এ সময় শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরুন বিকাশ দেওয়ান, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর পুলক দে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মনিরুল ইসলাম, সদস্য রনজিৎ বড়–য়া’সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন উপস্থিত ছিলেন।


আসবাবপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদ কর্তৃক এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্রগুলো বিতরণ করা হয়েছে।

 

তিনি আরো বলেন, আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই আসবাবপত্রগুলো দিতে পেরে আজ আমি অত্যান্ত খুশি। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহৃত থাকবে। তিনি শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষকদের আরো মনোযোগী হওয়ার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ