• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কল্পনা চাকমা অপহরণের দুই যুগ পূর্তিতে বিচার চেয়ে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের সংহতি

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2020   Friday

হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমার অপহরনের ২৪ তম দিবস উপলক্ষে ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে এই বছর দিনটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার ও প্রতিবাদের মধ্য দিয়ে ভিন্নভাবে পালিত হচ্ছে। হিল উইমেন্স ফেডারেশনের এই অনলাইন প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন, প্রগতিশীল ব্যক্তি ও নাগরিক সমাজ ভয়েস মেসেজ, ভিডিও বার্তা, কবিতা আবৃত্তি ও নানাভাবে সংহতি জানিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম এক ভিডিও বার্তায় বলেন, আমরা ভাষার জন্য লড়াই করেছি, জাতিগত নিপীড়নের বিরুদ্ধে লড়াই করেছি, ’৭১ সালে স্বাধীনতার যুদ্ধ করেছি কিন্তু নতুন রাষ্ট্র বাংলাদেশে বাঙালি ভিন্ন যে অপরাপর জাতিসত্তাসমূহ রয়েছে তাদের এই শাসকশ্রেণী সংবিধানে স্বীকৃতি পর্যন্ত দেয়নি।

 

এক লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মানবাধিকার কর্মী মেঘনা গুহঠাকুরতা হতাশা প্রকাশ করে বলেন, কল্পনা চাকমার অপহরনের কয়েক ঘন্টা পরে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল যার মাধ্যমে জনগণ একটি সরকার নির্বাচন করেছিল যেখানে আওয়ামীলীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং  মনে হয়েছিল যে ন্যায়বিচার দিনের আলো দেখতে পাবে! কিন্তু ২৪ বছরেও বিচার হয়নি।

 

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশো এবং সাধারণ সম্পাদক শম্পা বসু এক যুক্ত বিবৃতিতে দ্রুত বিচারে দাবী জানিয়ে বলেন, ২৪ বছরেও তদন্তের কাজ শেষ হয়নি, গ্রেফতার হয়নি অপরাধীরা।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি গৌরচাদ ঠাকুর এক ভিডিও বার্তায় বলেন, পাহাড়ে নারী সমাজরে কণ্ঠস্বর কল্পনা চাকমাকে রাষ্ট্র যখন গণতান্ত্রিক পন্থায় মোকাবেলা করতে পারছিল না, তখন তারা অপহরণ করে বেছে নেয় স্বৈরতান্ত্রিক কায়দা।

 

কল্পনা অপহরনের ২৪ বছরেও বিচার হয়নি। চিহ্নিত অপহরণকারী ও তার সহযোগীদের বিচারের আওতায় না নিয়ে আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে নেয়ার অভিমত জানিয়ে ভিডিও বার্তা দেন হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মন্টি চাকমা।

 

এছাড়া সংহতি জানিয়ে লিখিত কবিতা পাঠিয়েছেন ছাত্র গণমঞ্চের সাবেক সভাপতি ও কবি সাঈদ বিলাস, কল্পনা চাকমাকে নিয়ে লিখিত কবিতা পাঠ করেন শিক্ষার্থী হেমা চাকমা, সংহতি জানিয়েছেন গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক থুইক্যচিং মারমা, পিসিপি সভাপতি বিপুল চাকমা, আমেরিকা প্রবাসী প্যারিস চাকমা প্রমুখ।

 

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে  চিহিৃত অপহরণকারীরা অপহরণ করে।  এ ঘটনা পার্বত্য চট্টগ্রামসহ দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হয় এবং প্রতিবাদ-বিক্ষোভের ঝড় তুলে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ