• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পানছড়িতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পার্বত্য নাগরিক পরিষদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Apr 2020   Sunday

করোনায় প্রার্দুভাবে কর্মহীন হয়ে পড়া রোববার খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় হতদরিদ্র ও দুঃস্থদের মাঝে খাদ্য দ্রব্য বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।


পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক মোঃ লোকমান হোসেনের স্বাক্ষরিত প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবির এর সার্বিক সহযোগীতায় ও নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় চলমান ত্রাণ বিতরণের ৬ষ্ঠ ধাপে রোববার পানছড়ি উপজেলায় বিতরন করা হয়। সোমবার মহালছড়ি ও গুইমারা উপজেলায় ত্রান বিতরণ করা হবে।


পানছড়ি উপজেলায় যেসব স্থানে ত্রাণ বিতরণ করা হয় সেগুলো হল মধ্যনগর,মোল্লা পারা,মুসলিম নগর,উল্টাছড়ি ও বাজার এলাকাসহ বিভিন্ন এলাকার প্রায় দুই শত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।


ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবু তাহের,উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক (কাউন্সিলর)এস এম মাসুম রানা,কেন্দ্রীয় নেতা মোঃ আসাদ উল্লাহ,রবিউল হোসেন,নজরুল ইসলাম মাসুদ, এবং জেলা শাখার নেতা সুমন আহমেদ,আশরাফুল আলম রনি,কামরুল ইসলাম,গোলাম মোরশেদ,বেলাল হোসেন রনি।পানছড়ি উপজেলা নেতা এরশাদ আলী,মোঃরুবেল,সৈকদ,দেলোয়ার হোসেন প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, করোনা নামক মহামারী থেকে পরিত্রাণের জন্য সবাইকে সচেতন হতে হবে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে, অপ্রয়োজনে বাসা থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ