• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

ফটিকছড়ি সীমান্তে ঘরমুখী পাহাড়ি কর্মজীবী নারী-পুরুষের উপর হামলার প্রতিবাদ ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Apr 2020   Thursday

চট্টগ্রামের ফটিকছড়ি-খাগড়াছড়ির সীমান্তে ঘরমুখী পাহাড়ি কর্মজীবী নারী-পুরুষের উপর নির্বিচার হামলাকে চরম অমানবিক ও মধ্যযুগীয় বর্বরতা বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

 

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকুরীতে নিয়োজিত উক্ত পাহাড়িরা অর্থাভাবের কারণে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু পথে জেলা সীমান্তে আটকিয়ে  আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাদেরকে বেধড়ক লাঠিপেটা করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

 

বিবৃতিতে আরো বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের চরম পরিকল্পনাহীনতা, অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে দেশে লকডাউনের মধ্যেও উক্ত পাহাড়িরা নিজ নিজ এলাকায় ফিরতে বাধ্য হচ্ছেন। তাদেরকে আটকিয়ে একত্র করে বলপ্রয়োগ করে জেলার ভেতরে ঢুকতে না দেয়া সমস্যার সমাধান হতে পারে না, বরং এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বেশী বেড়ে গেছে।’

 

বিবৃতিকে অভিযোগ করে বলা হয়, তিন জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা সত্বেও কোন কোন ক্ষেত্রে পুলিশ উৎকোচ নিয়ে লোকজনকে ঢুকতে দিচ্ছে, যা আরও অনেক পাহাড়িকে লকডাউন উপেক্ষা করে বাড়ি ফিরতে উৎসাহিত করছে।

 

বিবৃতিতে আটকিয়ে রাখা পাহাড়িদেরকে জেলার বিভিন্ন উপজেলায় নির্দিষ্ট স্থানে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখা ও ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লাসহ দেশের সমতল জেলায় অবস্থানরত বা আটকে পড়া পাহাড়িদের জন্য পযাপ্ত ত্রাণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ