• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কাপ্তাইয়ের ছাত্র নেতা এআর লিমন জন্মদিন উদযাপন না করে জমানো টাকা বিলি করলেন দরিদ্রদের মাঝে

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Apr 2020   Thursday

 কাপ্তাই  উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবিউর রহমান ও ফেরদৌস আরা বেগমের  দ্বিতীয় সন্তান আলিব রেজা লিমন( এ আর লিমন) । মুক্তিযোদ্ধা পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে আলিব রেজা লিমন প্রতিনিয়ত দেশের কল্যাণে, সমাজের কল্যাণে সর্বোপরি আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। যেমনটা করোনার প্রকোপে আয় রোজগার হারানো অসহায় হতদরিদ্র অনেক পরিবারের পাশে নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন আলীব রেজা লিমন। 

 

এআর লিমন জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন মুজিব সৈনিক হিসেবে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশপাশি অনেকগুলো সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি  মুক্তিযুদ্ধ মঞ্চ ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাঙামটি জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শুধু তাই নয়, কাপ্তাই উপজেলায় নানা দুর্যোগকালীন সময়ে তার ভুমিকা ছিল অন্যতম। নিজের জীবন বাজি রেখে নদীতে ঝাঁপ দিয়ে অন্যের জীবন বাঁচিয়েও এক দুঃসাহসীকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। এছাড়া যে কোন মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসেন সৎ সাহসী এই ছাত্রলীগ নেতা। 

 

দেশের এই দুর্যোগকালীন সময়ে ও থেমে নেই তার মানবতার সেবার কর্মকান্ডগুলো। মহামারি করোনা ভাইরাসে যখন নিম্ম শ্রেণীর অসহায় মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করছে। ঠিক সেই সময়ে এই ছাত্রলীগ নেতা অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দিচ্ছে ত্রান সামগ্রী। কাপ্তাই ছাত্রলীগ কর্মীদের নিয়ে তিনি দেশের সেবায়, আত্মমানবতার সেবায় সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

 

 এই বিষয়ে ছাত্রলীগ নেতা আলিব রেজা লিমনের সাথে কথা হলে তিনি জানান, ৯ এপ্রিল তার জন্ম দিন। প্রতিবছর জন্ম দিনের জমানো টাকা দিয়ে বন্ধুদের সাথে অনেক আনন্দ করি কিন্তু এইবার আমার জন্মদিনের জমানো টাকাগুলো ও মানব সেবায় বিতরণ করেছি।  জন্ম দিনের জমানো টাকা দিয়ে আমি হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি।  তার ব্যাক্তিগত সহায়তায়  তিনি গেল ৫ এপ্রিল থেকে প্রায় শতাধিক হতদরিদ্র পরিবারকে ত্রানসামগ্রী পৌঁছে দিয়েছেন। 

 

এছাড়া, যদি অসহায় কোন ব্যাক্তি চক্ষুলজ্জায় ত্রানসামগ্রী চাইতে না পারে ফোন করে তাকে জানালে তিনি বাসায় গিয়ে গিয়ে ত্রানসামগ্রী পোঁছে দিচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে প্রায় ৫০০ মাস্ক ও ৩০০ গ্লাবস বিতরণ সহ ও প্রতিনিয়ত জীবাননুনাশক ছিটানো কার্যক্রম করে যাচ্ছেন বলে জানান তিনি। তার মতে  এখনই সময় এই দুর্দিনে আমাদের সকলের উচিৎ হতদরিদ্র খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ