• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

বরকলে ১শ ৫০জন কর্মহীন পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণ

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2020   Wednesday

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বুধবার রাঙামাটির বরকল উপজেলার  আ্ইমাছড়া ইউনিয়নের দেড়শত অসহায় ও গরীব লোকজনের মাঝে খাদ্য শস্য বিতরণ করা হয়েছে।

 

বরকল উপজেলার অাইমাছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদকার্যালয়ে সরকারের  বরাদ্দকৃত  প্রতি পরিবারকে ১০ কেজি করে সর্বমোট ১হাজার ৫শ কেজি চাল বরকল  অাইমাছড়া ইউনিয়নে ৪,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ১শ ৫০ পরিবারের মাঝে বিতরণ করা হয়।  এসব চাল বিতরণ করেন অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা। 

                                            

অাইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, সারা দেশের মানুষ করোনা ভাইরাস নিয়ে অাতংকিত।এ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত দুর্যোগ মোকাবেলায় সরকার খেটে খাওয়া দিনমজুর ভিক্ষুক কর্মহীন গৃহবন্দী মানুষের জন্য সর্বদা পাশে রয়েছেন । তারই অংশ হিসেবে  অাইমাছড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব দুর্গম এলাকায় সরকারের বরাদ্দকৃত খাদ্যশস্য( চাল) পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সরকারের বরাদ্দকৃত চাল দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় হতদরিদ্র পরিবারের জন্য যথেষ্ট নয়। সেজন্য এ বিষয়টি সরকারের পক্ষ থেকে  সুনজরে অানলে দুর্গম এলাকার জনসাধারণ উপকৃত হবে বলে তিনি মনে করেন।   

 

তিনি অারো জানান, ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৭শ ১৭ অসহায় হতদরিদ্র কর্মহীন গৃহবন্দী পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে বিশেষ করে ভারতের বর্ডার সীমান্ত এলাকায় যারা এখনো পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোন ত্রাণের  সুযোগ সুবিধা পায়নি সেখানে কিভাবে ত্রাণ পৌঁছে দেয়া যায় সে বিষয়ে অাইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা চিন্তিত অাছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ