• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবান সদরের সাংগু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Mar 2015   Saturday

শনিবার বান্দরবান সদরের সাংগু উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

সাংগু উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামাল পাশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্ট্যাচার্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজি মোঃ মজিবর রহমান, পৌর কাউন্সিলার হাবিবুর রহমান খোকন, মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানি। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমান আলী। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের উন্নয়নের জন্য মাসিক নীলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী ৫০ হাজার টাকার অনুদান ঘোষনা করেন।

 

প্রধান অতিতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে শিক্ষকদের প্রচেষ্টা যেমন অপরিহার্য্য। তেমনিভাবে অবিভাবকদের প্রচেষ্টার প্রয়োজন।  শিক্ষিত জাতী ছাড়া যেমন দেশ এবং সমাজের উন্নয়ন সম্ভব নয়। তেমনি দেশকে এগিয়ে নিতে শিক্ষিত লোকের প্রয়োজন।

 

তিনি আরও বলেন এ পাহাড়ী জনপদ বান্দরবানকে শিক্ষার আলো ছড়িয়ে বাংলাদেশের মধ্যে একটি মডেল হিসাবে পরিচিত করে গড়ে তোলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অবিভাবকদের উপস্থিতির হাড় কমে দখে অসন্তুষ্টি প্রকাশ করে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন প্রতিমাসে একবার অবিভাব্ক সমাবেশ করে এ ব্যাপারে তাদেরকে স্বচেতন করে তুলতে হবে।

 

প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল এবং আগামী অর্থসালে তৃতীয় তলা ভবন করার প্রতিশ্রুতি প্রদান করেন।

--হিলবিডি২৪/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ