• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ভাষা শহীদদের স্মরণে শিশু কিশোর-কিশোরীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2020   Friday

রাঙামাটিতে ভাষা শহীদদের স্মরণে শুক্রবার হাজারো শিশু কিশোর-কিশোরীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে তারুণ্যের একুশ  এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন প্রিয় রাঙামাটি’র উদ্যোগে  এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় ০৮টি বিভাগে ২৪জন অংশগ্রহনকারীকে ১ম, ২য়, ৩য় বিজয়ীকে ৪৫টি পুরষ্কার ও উপস্থিত বিভিন্ন শিক্ষার্থী ও অভিবাবকদের কুইজ প্রতিযোগিতার অংশগ্রহনকারীদের  মধ্যে ২১জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।

 

অনুষ্ঠানে তারুণ্যের একুশ উদযাপনকমিটির আহব্বায়ক ও প্রিয় রাঙামাটি প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমীসভাপতিত্বে রাঙামামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম বিজয়ীদের হাতে পুরষ্কতার তুলে দেয়। বিশেষ অথিতি হিসেবেরাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যক্ষ হারুনুর রশীদ প্রমুখ বিজয়ীদের পুরষ্কার তুলে দেন।

 

আয়োজক কমিটির আহব্বায়ক ফাতেমা তুজ জোহরা রেশমী জানান, শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের বাংলাদেশের ইতিহাস জানাতে হবে। তাদেরকে ভাসা শহীদদেও ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের কথা, আমাদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কথা জানাতে হবে। তাই এই কোমলমতী শিশুদের মধ্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসের অনূভুতি জাগিয়ে তুলতে এই চিত্রাঙ্কন, আবৃত্তি, রচনা, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন করা হয়েছে।

 

এছাড়াও প্রিয় রাঙামাটি সামাজিকসংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সিকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন, সদস্য আরফিনা জান্নাত, রিমা আক্তার, সুমা আক্তার, নোবেল মল্লিক, আমান উল্লাহ হৃদয়, মুক্তা আক্তার, পারভেজ  চৌধুরী, মোঃ তারেক হাসান, তানভীর সাঈদ, মোঃ আনোয়ার হোসেন কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ