• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং বিচার প্রক্রিয়া শীর্ষক আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jan 2020   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে “নিরাপদ খাদ্য আইন ২০১৩ এবং এর বিচার প্রক্রিয়া” শীর্ষক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), রাঙ্গামাটি ইউনিট এবং রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.এন.এম. মোরশেদ খান।  জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব ডাঃ শহীদ তালুকদার, বিজ্ঞ যুগ্ম জেলা জজ মোহাম্মদ সাইফুল ইলাহী, জেলা লিগ্যাল এইড অফিসার শেখ মোঃ বদিউল আলম, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর সদর মোসাম্মৎ নাসিমা আক্তার খানম প্রমূখসহ রাঙামাটি রেস্তোরা মালিক সমিতির নেতারা। সভার সঞ্চালনা করেন ব্লাস্ট, রাঙামাটি  ইউনিটের  সমন্বয়কারী অ্যাডভোকেট জনাব জুয়েল দেওয়ান।

 

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  এ.এন.এম. মোরশেদ খান রেস্তোরা মালিকদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ভোক্তা হিসেবে জনগণ প্রতিনিয়তই ঠকছে ও প্রতারিত হচ্ছে। এই প্রতারণার আওতায় খাদ্যে ভেজাল মিশ্রণ, ওজনে কারচুপি, শাক-সবজি ফলমূলে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ, অপরিষ্কার পরিবেশে রান্না ও পরিবেশন, নকল ও মানহীন পণ্য অন্যতম। বিষয়গুলি প্রতিকারে সরকার ২০১৩ সালে উক্ত আইন প্রণয়ন করেছেন। কিন্তু সাধারণ ভোক্তাদের অসচেতনতার কারণে সরকারের এই যুগান্তকারী আইনের সুফল সেভাবে কাজে আসছে না। তিনি বর্তমান শিক্ষার্থীদের শুধু বস্ত্র ও চিকিৎসায় অধ্যয়ন না করে পাশাপাশি খাদ্য ও পুষ্টি বিষয়েও অধ্যয়ন করার আহ্বান জানান।

 

সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার অনিরাপদ খাদ্য সরবরাহকারীদের উক্ত আইন বিষয়ে সতর্ক করার পরও অনিরাপদ খাদ্য সরবরাহ করা হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হয় বলে তিনি জানান।

 

বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহেদ আহমেদ যিনি বর্তমানে রাঙামাটি পার্বত্য জেলার নিরাপদ খাদ্য আদালত পরিচালনার দায়িত্বে কর্মরত আছেন তিনি উক্ত আলোচনা সভায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিশেষ কিছু ধারার উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ইতোমধ্যে রাঙামাটি পার্বত্য জেলায় নিরাপদ খাদ্য আইনে ২০১৩ বিগত সময়ে সর্বমোট ২৮টি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।

 

অ্যাডভোকেট দীননাথ তঞ্চঙ্গ্যা তাহার বক্তব্যে বলেন, ভেজাল বিরোধী অভিযান চলমান থাকলেও ভেজাল প্রদানকারী চক্রকে দমন করা যাচ্ছে না। এক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ এবং পাশাপাশি ভেজাল প্রতিরোধে সামাজিক আন্দোলনও গড়ে তোলা দরকার। তাই যে কোন অনিরাপদ খাদ্য সরবরাহ ও বিক্রি বন্ধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

অ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, মানুষের বেঁচে থাকার মৌলিক উপাদান হচ্ছে খাদ্য এবং এই খাদ্য রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত। আর এই সাংবিধানিক দায়বদ্ধতা থেকেই সরকার নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ