• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়ি কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা’র অবসর জনিত বিদায় সংবর্ধনা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2020   Monday

সোমবার খাগড়াছড়ির মহালছড়ি কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসার অবসর জনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মহালছড়ি কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফরিদুল আলম চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, বিদায়ী অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রুইথি কার্বারী, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি রতন কুমার শীল, মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। স্বাগত বক্তব্য রাখেন, মহালছড়ি সরকারী কলেজ এর সিনিয়র প্রভাষক তুষার কান্তি দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জ্ঞান বিকাশ চাকমা ও চিত্রা চাকমা।


আলোচনা শুরুর আগে প্রধান অতিথি মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসিকে এবং বিদায়ী অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষ পর্যায়ে কলেজ এর শিক্ষার্থীদেরকে নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিদায় সংবর্ধণা অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বিদায়ী অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা’র কলেজ প্রতিষ্ঠাকালীন থেকেই অবসর গ্রহন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার প্রতি স্মৃতিচারণ করে বলেন, কলেজটি প্রতিষ্ঠা করতে গিয়ে নানা বাঁধা বিপত্তি অতিক্রম করে কলেজ এর অবকাঠামোগত উন্নয়নসহ বর্তমানে জাতীয়করণের আওতায় আসার পিছনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসার যে অনন্য অবদান তা অনস্বীকার্য। এছাড়া কলেজ প্রতিষ্ঠায় মহালছড়ি জোন এর সেনাবাহিনী ও স্থানীয় কতিপয় সচেতন ব্যক্তিদের অবদানের কথা তুলে ধরেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ